সাঁথিয়ায় ফেন্সিডিলসহ মহিলা আটক
পাবনার সাঁথিয়া উপজেলায় ৭৮০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে করমজা গ্রামে এ অভিযানে আটক বন্যা খাতুন ওরফে বর্ণনা স্থানীয় সরদারপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বন্যার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় খড়কুটোর নিচে বস্তায় রাখা ৭৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওই মহিলা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল বলেও তিনি জানান।
এ ঘটনায় সাঁথিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়, বলেন ওসি।
