সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ নেতা আহত
সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাতক্ষীরায় এক আওয়ামীলীগ নেতাসহ দু'জন আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান, রোববার রাতে উপজেলার কুচপুকুর গ্রামে সন্ত্রাসী হামলায় আহত হন আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও তার খালাত ভাই আমির হামজা।
গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করার পর রাতেই তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়।
জেলার সিভিল সার্জন এস জেড আতিক জানান, তাদের অস্ত্রোপচারের পর তাদের অবস্থা আশংকামুক্ত।
পুলিশ জানিয়েছে, খালাত ভাইকে নিয়ে নজরুল মোটরসাইকেলে করে শহর থেকে কুচপুকুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান তারা।
স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর রায় ঘোষনার পর সাতক্ষীরায় জামায়াত নেতাকর্মীরা সহিংস ঘটনা ঘটায়। সে সময় নজরুলের বাড়ি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট করে জামায়াত-শিবিরকর্মীরা। এ ঘটনায় নজরুল সদর থানায় একটি মামলাও দায়ের করেন।
