২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার মেয়র পদে ১৪ দলের সমর্থিত শওকত হোসেন হিরন, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, বিএনপি নেতা কামরুল আহসান শাহিন, এবায়দুল হক চান ও আহসান হাবীব কামাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনার মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৪৮ ও সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আগামী ১৫ ও ১৬ মে বাছাই এবং ২৬ মে পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।