২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচালকের লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে নিজ ঘর থেকে এক ট্রাকচালাকের মৃতদেহ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 04:42 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে জামালপুর গ্রামের আলীরটেকের বাসায় ট্রাকচালক আব্দুল আউয়ালের (২২) লাশ পাওয়া যায়।

চেয়ারম্যান জানান, বাড়িতে আউয়াল একই থাকতেন। সকালে ঘরের বিছানার ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

আউয়ালের গলায় শ্বাসরোধ করে হত্যার দাগ রয়েছে বলেও জানান খায়রুল। কেউ তাকে হত্যার পর বিছানার ওপর শুইয়ে রেখে গেছে বলে ধারনা করছেন তিনি।  

চেয়ারম্যান জানান, লাশ পাওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়েছে।