চট্টগ্রামে জাল নোটসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় নয় হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার গহিরা রায়পুর থেকে মো. জসিম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছ থেকে নয়টি নকল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি হুমায়ুন।
