পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনায় মারা যান বাঘৈল গ্রামের ইউসুফ আলী (৫৫)।
পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন সরদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঘরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
