২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীতে জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলায় নাশকতার আশংকায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

গ্রেপ্তারকৃতরা হলেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মো. আলাউদ্দিন। দুজনই উপজেলা জামায়াতের সাবেক আমীর।

শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

হরতালকে কেন্দ্র করে জামায়াতের এই দুই নেতা নাশকতা ঘটাতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। এ কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।