২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 04:30 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

Image
কুষ্টিয়ায় সীমান্তে ১ বাংলাদেশি নিহত

কুষ্টিয়ায় সীমান্তে ১ বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুরের চাঁপাতলা সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, মহেশপুর উপজেলার মাঠপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে জিয়াউল হক গরু আনতে গিয়ে বৃহস্পতিবার রাতে অাটক হন।

বিজিবির কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে জিয়াউলকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।”

জিয়াউল রাত দেড়টার দিকে সীমান্ত পার হওয়ার সময় ভারতের ফতেহপুর ক্যাম্পের বিএিসএফ সদস্যদের হাতে ধরা পড়েন বলে আব্দুল কাদের জানান।