যশোরে সেরা খুলনা জেলা স্কুল
এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর বোর্ডে শীর্ষে রয়েছে খুলনা জেলা স্কুল।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সবগুলো বোর্ডের ফল ঘোষণা করেন।
যশোর বোর্ডে এবার পাশের হার ৯২ দশমিক ৬২ শতাংশ।
এ বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল এক লাখ ১৯ হাজার ২২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ নয় হাজার ৫৫৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮৬ জন।
পরীক্ষার সময় বহিষ্কার হয়েছিল ৩৬ জন পরীক্ষার্থী।
বোর্ড সেরা খুলনা জিলা স্কুল থেকে ৩৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৯৩ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল, তৃতীয় ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং চতুর্থ স্থানে রয়েছে সরকারি করোনেশন সেকেন্ডারি গার্লস স্কুল।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ আবু দাউদ বলেন, একজনও পাশ করেনি এমন কোনো স্কুল নেই এবার।
