শেরপুরে ভাংচুরের চেষ্টা, শিবির নেতা গ্রেপ্তার
কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর গাড়ি ভাংচুর চেষ্টার অভিযোগে জেলা ইসলামী শিবিরের সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন জেলা সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও কর্মী জাকির হোসেন।
সদর থানার ওসি মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার পর কয়েকজন শিবির নেতাকর্মী নারয়ণপুর এলাকায় গাড়ি ভাঙার চেষ্টা করেন।
ওই সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
