২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুজ্জামানের ফাঁসি: বরিশাল ও পাবনায় আনন্দ

মানবতাবিরোধী অপরাধে মোহাম্মদ কামরুজ্জামানকে ফাঁসির রায় শুনে বরিশাল ও পাবনায় আনন্দ মিছিল করেছে জনতা।

পাবনা প্রতিনিধি

বরিশাল/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বরিশাল প্রতিনিধি জানান, জাগরণ মঞ্চ ’৭১ ও সম্মিলিত সাংস্কৃতিক সমন্বয় পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পরপরই নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল শুরু হয়।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার একই স্থানে এসে শেষ হয়।

জাগরণ মঞ্চ ৭১ এর সংগঠক সৈয়দ দুলাল, কাজল ঘোষ, শান্তি দাস, নজরুল বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতকি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও শুভংকর চক্রবর্তী প্রমুখ মিছিলে অংশ নেন।

পাবনা প্রতিনিধি জানান, রয়ের খবর জেলায় পৌঁছার পরপরই আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ।

রায়কে স্বাগত জানিয়ে দুপুর ২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশ করেন তারা।

সমাবেশে জেলা আওয়ামী লীগরে সহ-সভাপতি রেজাউর রহিম লালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা সোহেল হাসান শাহীন, তসলিম হাসান সুমন প্রমুখ।