বরিশালে হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
বরিশালে আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নগরীর ফলপট্টি এলাকার সানফ্লাওয়ার হোটেল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মতিয়ার রহমান জানান, তরুণীর বয়স ১৮-১৯ হবে। হোটেলের সবাই পালিয়ে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।
হোটেল মালিক জিয়াউদ্দিন জানিয়েছেন, গত ৪ বছর ধরে সুমন নামে এক ব্যক্তি তার ঘর ভাড়া নিয়ে হোটেলটি পরিচালনা করে আসছেন।
