ময়মনসিংহে বাসে আগুন, ভাংচুর
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের সমর্থকরা ময়মনসিংহ শহরে একটি বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে শহরের ব্রিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা দুটি বাসও ভাংচুর করে।
কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম সাংবাদিকদের জানান, হরতাল সমর্থকরা পূর্ব প্রস্তুতি নিয়ে বাসে আগুন ও ভাংচুর চালিয়ে সটকে পড়ে।
পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
