২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের সময় এক কৃষক নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক মাতুব্বর (৪২) ওই গ্রামের বাসিন্দা।

সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন জানান, গ্রামের রাজ্জাক মাতুব্বর ও শামসু মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার বিকেলে রাজ্জাক মাতুব্বর তার লোকজন নিয়ে শামসু মাতুব্বরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে বচসার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় । শামসুর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে রাজ্জাকের চাচাতো ভাই রফিক গুরুতর আহত হন ।

তাকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় রাজ্জাক মাতুব্বর বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন । পুলিশ এক আসাসিকে গ্রেপ্তার করেছে ।