২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

হেফাজত ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির সময় পরিবহন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রামে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 10:26 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বুধবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে হরতাল, অবরোধের নামে যানবাহনে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের  শাস্তি দাবি করা হয়।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল করিম মধু, আব্দুল হাকিম, আব্দুল জলিল প্রমুখ।