২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ জামায়াত নেতা আটক

১৮ দলীয় জোটের হরতাল শুরুর আগে কক্সবাজারে জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদকসহ দুই নেতাকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 06:44 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

র‌্যাব জানায়, বুধবার ভোরে জেলা প্রচার সম্পাদক ছৈয়দ উল্লাহ (৪০) ও সদর উপজেলা নেতা হেফাজ উদ্দিনকে (৩৫) আটক করা হয়।

র‌্যাব-৭ এর কমান্ডার মেজর সরওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের তারাবনিয়ার ছড়া এবং হাজিপাড়া থেকে পৃথক অভিযানে এদের আটক করা হয়।

গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াতের তাণ্ডবসহ বিভিন্ন ঘটনায় এরা জড়িত ছিলেন বলেও জানান তিনি।

রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে হতাহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে ১৮ দলীয় জোট হরতাল করছে।