২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে বিএনপির সাংসদদের মিছিল

বিরোধীদলের দুই দিনের হরতালের প্রথম দিন সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় মিছিল করেছে বিএনপির সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 05:41 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে বুধবার সকাল ৯টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মিছিলটি শুরু হয়ে মনিপুরী পাড়া ফটক হয়ে সংসদের লেকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানের সমালোচনা করে বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিও তোলেন তারা।

মিছিলে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে মেজবাহউদ্দীন ফরহাদ, গোলাম মোস্তফা, আবুল খায়ের ভূঁইয়া, শাম্মী আক্তার, আশিফা আশরাফি পাপিয়া, নীলুফার ইয়াসমিন মনি, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।