২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রীতে ভর্তির জন্য মনোনীত আড়াই লাখ শিক্ষার্থী

২০১২-১৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে ডিগ্রী (পাস) কোর্সে ভর্তির জন্য ২,৬৭,৫২২ শিক্ষার্থী মনোনীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার রাত ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মনোনীতদের এই তালিকা পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একহাজার ৬৬৮টি ডিগ্রী কলেজে তিন লাখ ৩০ হাজার ৪২৪ জন আবেদনকারীর মধ্যে দুই লাখ ৬৭ হাজার ৫২২ জন মনোনীত হয়েছে।

মেধাক্রমানুসারে ও আসনসংখ্যা মোতাবেক প্রকাশিত তালিকায় মনোনীত প্রার্থীরা আগামী ২২ মে পর্যন্ত ভর্তি হতে পারবে।

যেসব প্রার্থী মনোনীত হননি তাদেরকে আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির জন্য সর্বোচ্চ পাঁচটি কলেজ পছন্দ করে ওয়েবসাইটে আবার আবেদন করতে হবে।

ওয়েবসেইটের ঠিকানা: www.nubd.info/degree-pass।

আবেদনকারীদেরকে (মেধাক্রমানুসারে) পছন্দের কলেজসমূহের যে কোনো একটি কলেজে আসন শূন্য থাকাসাপেক্ষে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

রিলিজ স্লিপের মাধ্যমে ২০ জুন পর্ন্ত ভর্তি হওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।