২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে সেতুর মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন

তুমুল বৃষ্টিতে গাজীপুরের নিমতলি এলাকায় একটি রেলওয়ে সেতুর গোড়া থেকে মাটি সরে যাওয়ায় ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রেলপথে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:43 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

টঙ্গী রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির কারনে ৯৯ নম্বর রেলওয়ে সেতুর স্তম্ভ থেকে মাটি সরে যায়। ভিত দুর্বল হয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ওই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এতে করে আড়িখোলা এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী এগারসিন্ধু এক্সপ্রেস, বিমানবন্দর স্টেশনে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস এবং টঙ্গী রেলওয়ে জংশনে কর্ণফুলী এক্সপ্রেস থামিয়ে রাখা হয়।

মেরামতের কাজ শেষ হলে সকাল সোয়া ১১টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান হালিমুজ্জামান।