২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনাবগঞ্জ জামায়াত আমির রিমান্ডে

অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির নজরুল ইসলামকে পাঁচ দিন হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

ফেনী জেলার প্রচার সম্পাদক আবু বকরের তিন দিনের হেফাজতও মঞ্জুর করেছে আদালত।

রোববার বিকেলে ঢাকার দুই মহানগর হাকিম আশিকুর রহমান ও তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন।

এছাড়া চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল লতিফ ও জামায়াত নেতা শাহজাহানকে তিন দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

এর আগে উত্তরা (পূর্ব) থানায় করা অস্ত্র মামলায় নজরুলসহ চাঁপাইনবাবগঞ্জের তিন জামায়াত নেতা এবং মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আবু বকরকে দশ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।

উভয়পক্ষের শুনানি শেষে পৃথক মেয়াদে তাদের রিমান্ডে নেয়ার অনুমতি দেয়া হয়।

গত শুক্রবার উত্তরার একটি বাসা থেকে নজরুল ইসলাম, আব্দুল লতিফ ও শাহজাহানকে এবং মতিঝিল থেকে আবু বকরকে গ্রেপ্তার করা হয়।