২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরনিদ্রায় ফরিদপুরের রাজুকা ও মাজেদা

সাভারে ভবন ধসের দশম দিনে ফরিদপুরে নিজ নিজ বাড়িতে সমাহিত হয়েছেন পোশাক শ্রমিক রাজুকা ও মাজেদা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

শুক্রবার সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের লাশ বাড়ি নিয়ে যান স্বজনরা।

রাজুকা খাতুনের (২১) বাড়ি ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের কোওরপুর গ্রামে এবং মাজেদা আক্তার শোভার (২২) বাড়ি পাশের ধুলদী গ্রামে।

কোওরপুর গ্রামের মফিজউদ্দিন ব্যাপারী ও জবেদা বেগম দম্পতির চতুর্থ সন্তান  রাজুকা।

এক ভাই আর চার বোন  এবং বাবা-মাসহ সাতজনের  বড় সংসারে অভাব অনটনের কারণে বাবাকে সাহায্য করতেই গার্মেন্টসে কাজ নিয়েছিলেন রাজুকা।

মাজেদা আক্তার শোভা ধুলদী বাজার এলাকার ইসারত মোল্লার মেয়ে। সাভারের এই ভবনধসে নিহতের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়ে গেছে।