২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় অন্ধ যুবক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় বাসচাপায় এক অন্ধ যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার বাবা আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের বড় কসবা এলাকায় এই দুর্ঘটনায় নিহত মো. টুটুল ফকির (৩০) গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার মোতালেব ফকিরের ছেলে।

আহত মোতালেব ফকিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক মো. সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়।

টুটুল ঘটনাস্থলে নিহত হন।

বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।