২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসের ধাক্কায় পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামের মৃত মজিবুর রহমানের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে হাফেজ মো. জাহেদুল ইসলাম (৪০)।

জাহেদুল স্থানীয় একটি মসজিদের ইমাম।

আহত তিন এইচএসসি পরীক্ষার্থী হলেন, দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে রোকসানা  আক্তার (১৯), মো. ছিদ্দিকুর রহমানের মেয়ে রাবেয়া আক্তার (১৯) এবং আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা আক্তার (১৯)।

দেবিদ্বার উপজেলার বড়শালঘর আদর্শ কলেজের ওই চার পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আহতদের প্রথমে কুটি বসুন্ধরা হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, নিহত মো. জাহেদুল ইসলামের মৃতদেহ ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কলেজ ছাত্রীর মরদেহ মিরপুর পুলিশ ফাঁড়ি থেকে তার স্বজনেরা নিয়ে গেছেন।