২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ বাড়ল বাংলা একাডেমীর মহাপরিচালকের

আরো দুই বছর বাংলা একাডেমীর মহাপরিচালক থাকছেন শামসুজ্জামান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 09:51 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে জানায়, শামসুজ্জামান খান চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।

আগামী ২৪ মে অথবা যোগ দেয়ার তারিখ থেকে নতুন মেয়াদের নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৪ মে বাংলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শামসুজ্জামান খান।

এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।