২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারে ধর্মঘট, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পেট্রাপোল বন্দরে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 09:03 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা এ ধর্মঘটের ডাক দেন।

মঙ্গলবার সকাল থেকেই পেট্রাপোল বন্দর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। বৃহস্পতিবারও তা চালু না হওয়ায় ব্যবসায়ীরা স্থায়ী সমাধানের দাবিতে সকাল থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বলে জানান পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামরুল আহসান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কাজ চলছে।

হরতাল, সরকারি ছুটি, ধর্মঘটসহ বিভিন্ন কারণে গত দুই মাসের মধ্যে ৪২ দিনই বন্দরে কাজকর্ম ব্যহত হয় বলে অভিযোগ করেন বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক এবং  বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।