২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কালবৈশাখীতে নিহত ১

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 03:43 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

বকশিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নাগ জানান, বুধবার রাত আটটার দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বকশিগঞ্জ উপজেলার মেরুরচর, নিলাক্ষিয়া, বগারচর, সাধুরপাড়া ও ধানুয়া কামালপুর ইউনিয়নের চার শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, ঘর ও গাছের চাপায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় ঘরচাপা পড়ে  বকশিগঞ্জের গুমেরচর গ্রামের সদু মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩৫) ঘটনাস্থলেই মারা যান।

ঝড়ের সময় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউএনও জানান।