২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে নেপালি নাগরিক আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে এক নেপালি নাগরিককে আটক করেছে বিজিবি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 12:19 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

সোমবার রাতে উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকা থেকে বিভিন্ন দেশের মুদ্রাসহ নেপালি নাগরিক শংকর চাওলাকে (৩৫) আটক করা হয়।

বিজিবি বুড়িরহাট ক্যাম্পের সুবেদার নুর ইসলাম সাংবাদিকদের জানান, নেপালি নাগরিক অবৈধভাবে ভারত হয়ে সীমান্ত পথে বাংলাদেশে ঢুকেন। রাতের বিজিবি টহল দলের সদস্যরা তাকে আটক করে। তার কাছে সৌদি আরব, ভারত ও নেপালের বেশ কিছু মুদ্রা পাওয়া গেছে।

রাতেই শংকর চাওলাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার ওসি (তদন্ত) ফরিদুর রহমান।

তিনি আরো জানান, মঙ্গলবার শংকরকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল-হাজতে পাঠায়।