২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মোটর সাইকেল চাপায় শিশু নিহত

ফেনীর সোনাগাজীতে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 04:39 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

নিহত ওয়াহিদুল ইসলাম ফাহিম (৪) সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের মফিজুল হকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় শিশু ফাহিম ঘর থেকে বেরিয়ে ফেনী-সোনাগাজী সড়কে উঠে পড়লে সোনাগাজী অভিমূখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ চন্দ্র পাল মোটর সাইকেলের চাপায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।