২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ট্রাকচাপায় প্রবাসী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন প্রবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার দুপুরে ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জামাল কুরআন মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শফি (৩০) ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির বক্স মিয়া বাড়ির মনির আহমেদের ছেলে।

ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মটর সাইকেল চালানোর সময় চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে শফি আহত হন।

এলাকাবাসী নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, শফি মারা গেছেন।