২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরায় মিয়ানমারের ১০ নাগরিক আটক

অবৈধভাবে বাংলাদেশে এসে ভারত যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্তে মিয়ানমারের এক পরিবারের ১০ নাগরিককে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার ভোরে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন মিয়ানমারের মুন্ডু থানার বলিবাজার এলাকার মোহাম্মাদ আলী (৪০), তার স্ত্রী লায়লা বেগম (৩৫), মেয়ে দিলারা বেগম (২০), রুজিয়া বেগম (১১), রোজিনা আক্তার (৩), রুবিনা আক্তার (১), ছেলে ফয়েজ নূর (১২), রাহিম মিয়া (১০), হোসেন জহর (৯) ও মোহাম্মাদ জোহর (৬)।

আটকদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, ভালো কাজের সন্ধানে মোহাম্মাদ আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত যাচ্ছিলেন।

দুপুরে বিজিবি সদস্যরা আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপরে পাসপোর্ট আইনে মামলা হয়েছে, বলেন ওসি।