২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবক খুন

নেত্রকোনা সদর উপজেলা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 07:17 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার সকালে উপজেলার আতকাপাড়া গ্রাম সংল‎গ্ন সাইডুলি নদীর পাড় থেকে ওই গ্রামের রতন মিয়ার ছেলে আব্দুল হেলিমের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ওসি মফিজুল ইসলাম জানান, রোববার রাতে মদনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলিমকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

হেলিমকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের স্ত্রী নাজমা আক্তার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।