২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আন্তর্জাতিক ব্যাঙ দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার সিলেটে আন্তর্জাতিক ব্যাঙ দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোরার সোসাইটি এ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

উভচর প্রাণীদের সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পঞ্চমবারের মতো সারাবিশ্বে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের ৩০০টি স্থানে এ বিষয়ে কাজ করছে সেইভ দি ফ্রগস নামের একটি আন্তর্জাতিক সংগঠন।

সকাল ১১টায় সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ব্যাঙের উপর পরিবেশের প্রভাব’ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে পরিবেশবাদী এই সংগঠনটি।

এতে সিলেট নগরীর বিভিন্ন স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার পর দুপুর দেড়টায় বিশ্ব ব্যাঙ দিবস উপলক্ষে একটি সেমিনার আয়োজন করা হয়। এখানে প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন এক্সপ্লোরার সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ।

সেমিনারে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদ হাসান ও স্থাপত্য বিভাগের শিক্ষক কৌশিক দাস।

সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। এখানে অংশগ্রহণকারী নয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।