চাঁদপুরে ট্রাক্টরচাপায় শিশু নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাক্টরচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার খাজুরিয়ায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত রনি আহমেদ (৬) সানন্দাকড়া গ্রামের ছফিউল্লাহর ছেলে।
কচুয়া থানার ওসি আলমগীর মজুমদার জানান, রনি আরবী পড়তে মক্তবে যাচ্ছিল। বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।
