২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাহতের জন্য দায়ীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সাভারে ভবন ধসে হতাহতের জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 02:25 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘বিক্ষুব্ধ তরুণ সমাজ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশ থেকে সাভারে ভবন ধসে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

তারা বলেন, গার্মেন্টস মালিকদের লোভের শিকার হচ্ছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক হত্যার পর দায়মুক্তির যে সংস্কৃতি চালু হয়েছে তা বন্ধ করতে হবে।

আজহার মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি, অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সঞ্জিত বণিক, সাংবাদিক প্রীতম দাশ, মোস্তফা ইউসুফ, অমর সাত্তার স্মৃতি পাঠাগারের আহ্বায়ক অমিতাভ সেন, খেলাঘর সংগঠক আবুল ফজল বাবুল প্রমুখ বক্তব্য দেন।