শিবচরে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ১
মাদারীপুরের শিবচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদবরচর ইউনিয়নের ছুলু বেপারীরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ওইদিন সন্ধ্যায় আদেলউদ্দিন মাতুব্বরকে (৬৫) আটক করে শিবচর থানা পুলিশ।
এ এস আই আজাদ বলেন, ২য় শ্রেণী পড়ুয়া শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
শিশুটির পরিবার জানিয়েছে, বিকেল সাড়ে তিনটায় শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। প্রতিবেশী আদেল মাতুব্বর তাকে ১০ টাকা দিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে।
শিবচর থানার ওসি একেএম মাসুদ খান বলেন, ঘটনাস্থল থেকে আটক আদেলউদ্দিনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
