২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ

রাজধানীর মিরপুরের বিভিন্ন মসজিদের জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

হিজবুতের এই লিফলেটে আওয়ামী লীগ-বিএনপির 'ধ্বংসাত্মক' রাজনীতির হাত থেকে মুক্তির জন্য নতুন ধারার রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সেনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ফটকের সামনে হিজবুতের লিফলেট বিতরণ করছিল কয়েকজন শিশু। তারা জানায়, কয়েকজন 'বড় ভাই' তাদের এই লিফলেট বিলি করার জন্য দিয়েছে।

লিফলেটে কি আছে তা তাদের জানা নেই বলে একটি শিশু জানায়।

শিশুরা হিজবুতের লিফলেটের সঙ্গে হেফাজতে ইসলামের মিরপুরের চিড়িয়াখানার ঈদগাহ মাঠে শুক্রবার দুপুরের সমাবেশের একটি লিফলেটও বিলি করছিল।