অপহরণের তিন সপ্তাহ পর স্কুলছাত্রী উদ্ধার
সুনামগঞ্জে অপহরণের ৩ সপ্তাহ পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন পাড়ার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
অপহরণকারীরা বিভিন্ন স্থানে আটকে রেখে মারধর ও ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রী।
এ ঘটনায় আটককৃতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ভুরমপুর গ্রামের আসকর আলীর ছেলে আবু বকর (৩০) ও মৃত গজম্বর আলীর ছেলে ইলিয়াস হেসেন ওরফে এলাস মিয়া (৩৫)।
সদর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী জানান, গত ৪ এপ্রিল বাড়ি থেকে স্কুলে আসার পথে কয়েক যুবক ওই স্কুলছাত্রীকে অপহরণ করে।
অনেক খোঁজাখুজির পর না পেয়ে মেয়েটির বাবা-মা জগন্নাথপুর থানায় অভিযোগ করেন জানান ওসি আবদুল আওয়ালন চৌধুরী।
