২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের হরতাল রোববার

মহানগর জামায়াতের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার বরিশাল জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জহিরুদ্দীন বাবর এ ঘোষণা দেন।

দুপুরে মহানগর জামায়াতের আমীর মুয়াযযম হোসাইন হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই জামায়াত নেতার বিরুদ্ধে হরতালে ভাংচুরসহ নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন।