২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবিরকর্মী সন্দেহে যুবক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে এক যুবককে পুলিশে সোর্পদ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার রাত পৌন ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ফয়সাল আহমেদ নামের ওই বহিরাগত যুবককে ছাত্রলীগ কর্মীরা আটক করে।

আটক ফয়সালের বাড়ি গোদাগাড়ী উপজেলায়।

মতিহার থানার ওসি অসিত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  মঙ্গলবার রাতে ওই যুবক শেরে বাংলা হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এসময় হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন ছাত্র তাকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি বলেন, ওই বহিরাগত যুবক শিবিরকর্মী নাকি চোর তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা  নেয়া হবে।