দূরপাল্লার যাত্রায় হরতাল শেষের অপেক্ষা
বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের জন্য থেমে আছে দূরের গন্তব্যের যাত্রা।
বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে
তবে হরতালের দ্বিতীয় দিনে সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচাগামী কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে।
হরতালে রাজধানীতে সকাল থেকেই নগর পরিবহনের গাড়ি চলাচল করছে। চলতে দেখা গেছে বিআরটিসির বাসও।
গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের স্টেশন মাস্টার মইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টা থেকেই দূরপাল্লার গাড়ি চলবে। সন্ধ্যার দিকে যাত্রীদের ভীড় বেশি থাকলে বাড়তি বাসের ব্যবস্থা করা হবে।
সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়েনি। ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী এনা পরিবহনের কর্মী সাদেক মিয়া জানান, হরতাল শেষে তাদের বাস ছাড়বে।
