২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মুক্তিযুদ্ধে শহীদদের নামফলক উন্মোচন 

শেরপুর সদর উপজেলার একটি গ্রামে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে নিহত শহীদদের নামফলক উন্মোচন করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বিকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নরে সূর্য্দী বানিয়াপাড়ায় প্রজন্ম-৭১’র আয়োজনে নামফলক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল উসলাম। 

বিশেষ কারণে সূর্যদীতে উপস্থিত হতে না পারায় মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তাজুল ইসলাম। 

১৯৭১ সালের ২৪ নভেম্বর শেরপুরের সূর্যদীতে গণহত্যা চালায় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসররা।

সূর্য্দী গ্রাম ও আশপাশের এলাকা থেকে তারা মুক্তিযোদ্ধা এবং তাদের আশ্রয়দাতা গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করে।

ওই দিন তাদের হামলায় প্রাণ হারিয়েছিলেন এক মুক্তিযোদ্ধাসহ ৩৯ জন নিরীহ গ্রামবাসী।

গান পাউডার ছিটিয়ে প্রায় ২০০ ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল।