২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাসে অগ্নিসংযোগ

নরসিংদী সদরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নরসিংদী সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে পিকেটাররা ভৈরব থেকে ঢাকাগামী মেঘালয় পরিবহনের বাসটির যাত্রীদের নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয় আগুন নেভায়। এর আগে গাড়িটির কিছু অংশ পুড়ে যায়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।