২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

নওগাঁর রানীনগর উপজেলায় সোমবার রাতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 10:29 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

এ সময় হাতেনাতে ওই যুবককে আটক করা হলেও সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে রানীনগর থানার ওসি শাহরিয়ার খান বলেন, চকাদিন গ্রামের এই কিশোরী (১৪) বাবা-মার সঙ্গে ঘরের বারান্দায় ঘুমায়। অন্যঘরে ঘুমায় তার দুইভাই।

সোমবার বাবা ও মা তার নানার বাড়ি বেড়াতে যান। তাই মেয়েটি রাতে বারান্দায় একা ছিল।

রাতে প্রতিবেশী রিপন (২০) সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে।

বিষয়টি বুঝতে পেরে তার ভাইয়েরা এসে রিপনকে ধরে চিৎকার করতে থাকে।

এ সময় রিপনের সহযোগীরা গিয়ে তাদের মারধর করে এবং রিপনকে নিয়ে যায়।

ওসি শাহরিয়ার আরো বলেন, রিপনসহ ৬/৭ জনের বিরুদ্ধে মেয়েটির বাবা রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।