২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্ঘটনায় পিকআপ চালকের সহকারি নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ চালকের সহকারি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার সকালে চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা হয় বলে জানান গোপাপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন।

নিহত পলাশ (১৯) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

চালক মাহাবুব আকন্দকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই ইমাম হোসেন সাংবাদিকদের জানান, চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি নষ্ট মিনিবাস দাঁড়িয়ে ছিল। পিকআপটি পেছন থেকে বাসে ধাক্কা দেয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটানাস্থলেই মারা যান পলাশ।

পিকআপটি ভাঙ্গা থেকে সাতক্ষীরা যাচ্ছিল বলে জানান তিনি।