২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্স, রেস্তোরাঁ, সাংবাদিকদের গাড়ি হরতালের আওতামুক্ত

অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, রেস্তোরাঁ, সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে ১৮ দলীয় জোটের ডাকে শুরু হচ্ছে সারাদেশে ৩৬ ঘন্টার টানা হরতাল।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী জোট এই হরতাল ডেকেছে।