২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৫ জামায়াতকর্মী আটক

খুলনায় জামায়াতে ইসলামীর পৃথক মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার সন্ধ্যায় নগরীতে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় জামায়াতকর্মীরা হামলা চালালে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর ক্লে রোডে জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ দুই রাউন্ড টিয়ারসেল ছোড়ে। ঘটনাস্থল থেকে এক জামায়াতকর্মীকে আটক করা হয়।

কিছুক্ষণ পর নগরীর পিকচার প্যালেস মোড় থেকে আরেকটি মিছিল বের করা হলে সেখান থেকেও চার জনকে আটক করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করা হবে বলেও জানান ওসি।

সদর থানা জামায়াতের সেক্রেটারি মো. ওলিউল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল নিয়ে ১৮ দলীয় জোটের সমাবেশে যোগ দেয়ার সময় পুলিশ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।