২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পে প্রাণহানিতে শোক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে প্রাণহানিতে শোক জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শোকবার্তায় চীনের এ বিয়োগান্তক ঘটনায় চীন সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও চীনের ভূমিকম্পের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

গত শনিবার সকালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১১ হাজার মানুষ।