২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মহিলা নিহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রোববার পিকআপ ভ্যানের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

নিহত মাহফুজা বেগম (৬০) উপজেলার সোনাপুর গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী।

রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরী বলেন, দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে বাসাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে যাত্রীবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মাহফুজা গুরুতর আহত হন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

এলাকার লোকজন পিকআপ ভ্যান চালক মো. হোসেনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।