না’গঞ্জে তিতাস অফিস ঘেরাও
নারায়ণগঞ্জে বাসাবাড়িতে ব্যবহারের জন্য সার্বক্ষণিক গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকাল ১০টায় নগরীর প্রেসক্লাবের সামনে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন এ মানববন্ধন করে।
পরে তারা ঝাড়– ও জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করে শহরের চাষাঢ়ায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিস ঘেরাও করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, তিতাস গ্যাস অফিস ঘেরাও করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে গ্যাস নারায়ণগঞ্জের বহু এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। গভীর রাতে একটু গ্যাস আসলেও সেটা অল্প কিছু¶নের জন্য ভোর হতে না হতেই চলে যায়।
আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ না করে বিভিন্ন উৎকোচের বিনিময়ে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
অবিলম্বে আবাসিক গ্রাহকদের পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবি জানান তারা।
পরে আমরা নারায়ণগঞ্জবাসী তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার মনির হোসেনের কাছে স্মারকলিপি দেয়।
সমাবেশ থেকে আগমী ২মে থেকে ৬মে পর্যন্ত প্রতিটি ওয়ার্ড ও এলাকায় গণস্বাক্ষর অভিযান ও পথসভার কর্মসূচি দেয়া হয়। ১০মে থেকে ১৩মে পর্যন্ত তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে সাক্ষাৎ, ২ জুন বিকেল ৩টায় সিটি কর্পোরেশনের প্রধান সড়কসমূহে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
