২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসাইরহাটে শিশু ধর্ষণের শিকার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় রোববার বিকালে ছয় বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

গোসাইরহাট থানার ওসি শহীদুল ইসলাম বলেন, হাটুরিয়া পাঁচকাটি গ্রামের এ শিশুকে গোসাইরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তার গাড়ি চালক হায়দার আলীর ছেলে সোহাগ (২০) পরিষদ ভবনের সিঁড়ির নিচে একা পেয়ে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

গোসাইরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, “শুনেছি একটা দুর্ঘটনা ঘটেছে। থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”